প্রতিষ্ঠানের ইতিহাস

দুবলাগাড়ী কলেজ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
“আমি চিরতরে দূরে চলে যাব
তবু আমারে দেবনা ভুলিতে”

কবি কাজী নজরুলের এই কথার শব্দ বিন্যাসের সিঁড়ি বেয়ে জগতের অসংখ্য মহৎ প্রাণের মানুষ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছেন। তাঁরাই পথের দিশারী, আলোকবর্তিকা। কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলে আলোর মশাল প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রজ্জ্বলিত রাখা যায়, একথা সকল ক্ষেত্রে সত্য নয়। আমাদের পূর্ব পুরুষদের অনেকেই ছিলেন উচ্চ শিক্ষা বঞ্চিত। কিন্তু তাঁরা ছিলেন স্বশিক্ষিত এবং  অনুধাবন করতে পেরেছিলেন শিক্ষাই সকল সমস্যা সমাধানের মূলমন্ত্র। এ প্রত্যয় নিয়েই মরহুম আজিজার রহমান ফকির ও মরহুম নূরুল ইসলাম ফকির সাহেবসহ কিছু মহৎপ্রাণ, বিদ্যানুরাগী ব্যক্তির প্রাণান্তকর প্রচেষ্টায় বগুড়া অন্তর্গত শাজাহানপুর উপজেলাধীন (তৎকালীন বগুড়া সদর উপজেলা) উপজেলা প্রশাসনিক চত্বর থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে করতোয়া নদীর তীরবর্তী দুবলাগাড়ী নামক স্থানে দুবলাগাড়ী কলেজটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।